• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

ভোলাহাটে বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভোলাহাট কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ এবং ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সামসুজ্জামান আলকেশ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি মো. নাজিমুদ্দিন, সেক্রেটারি মো. হাবিবুল্লাহ, পশ্চিম শাখার সভাপতি মো. সালাহউদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আহাদ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। এই বিজয়ের চেতনাকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাবেশ শেষে সাইকেল র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category