স্টাফ রিপোর্টার:
অদ্য ইং ২২/০৫/২৬ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার হাজিনগর ইউনিয়নের হাসরা হাড়িপাড়া এলাকার শিবপুর হইতে সরাইগাছি গামী পাকা রাস্তার উপর হইতে আসামি মোঃ মাসুদ রানা (৪০) পিতা মৃত ইসরাইল সাং দক্ষিণ পাতাড়ী থানা-সাপাহার নওগাঁকে গ্রেপ্তার পূর্বক তার হেফাজত হইতে ২১ বোতল মাদকদ্রব্য এসকেপ উদ্ধারপূর্বক জব্দ করা হয় এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।