স্টাফ রিপোর্টার:
গত ইং ০১/০৩/২০২৬ তারিখ নওগাঁ জেলার মহাদেবপুর থানার জনৈক মাহাবুব আলম ওরফে মামুন(৩৭) এর একটি মোটরসাইকেল প্রতারণা পূর্বক বিবাদী কসাই মো: আলমগীর হোসেন (৩৬), পিতা: মো: মোবারক আলী, সাং: ভালাইন, থানা: মহাদেবপুর, চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী মহাদেবপুর থানায় আসিয়া এজাহার দিলে মহাদেবপুর থানার মামলা নং : ০৪, তারিখ : ০৭/০৩/২৬ ইং, ধারা: ৩৭৯/৪২০ রুজু করা হয়। এস আই (নি:)/ আ: মতিন কে মামলার তদন্তভার দেওয়া হয়।
পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, জনাব মাকসুদুর রহমান ও অফিসার ইনচার্জ, মহাদেবপুর থানা এর তত্বাবধানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই/ আব্দুল মতিন মহাদেবপুর থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে সারারাত ইং-০৭/০৩/২০২৬ তারিখ ভোর অনুমান ০৩.৫০ ঘটিকার সময় নওগাঁ জেলার পোরশা থানাধীন পেয়াদা পাড়া (নোছনাহার বাজার) এলাকা হইতে আসামি মো: আলমগীর হোসেন(৩৬), পিতা: মো: মোবারক হোসেন, সাং: ভালাইন, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ কে গ্রেফতার করা হয় এবং আসামির দখল হইতে বাদীর চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।