• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩ শেখ হাসিনার আসনে ভোটকেন্দ্রের যে চিত্র দেখা গেল গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারের তেমন উপস্থিতি নেই। বিভিন্ন ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে- পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

কৌতূহলী স্থানীয়রা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকার বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। পাঁচ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category