• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩ শেখ হাসিনার আসনে ভোটকেন্দ্রের যে চিত্র দেখা গেল গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারের তেমন উপস্থিতি নেই। বিভিন্ন ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

ভোলাহাটে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ০৮ ফেব্রুয়ারি (২০২৬) বিকেল ৩ টায় উপজেলার রামেশ্বর পাইলট ইনিসটিটিউট ফুটবল মাঠে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।

জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক কাওসারুল ইসলাম রঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ৩নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ(কচি)

বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category