• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

ভোলাহাট বড়গাছিতে জামায়াতের প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

আজ বুধবার ২৮ জানুয়ারি(২০২৬) ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর বড়গাছি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলি শুরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ড. মু: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সহকারী সেক্রেটারি মো: ইয়াহিয়া খালেদ, জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো: তরিকুল ইসলাম বকুল, জেলা শাখার সাবেক ছাত্রশিবির সভাপতি মাওলানা মোঃ গোলাম কবির গোলাপ, ছাত্রশিবির জেলার পূর্ব শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জামবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলম।

উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা আমীর মাওলানা মো: ইমামুল হুদা, ভোলাহাট উপজেলা শাখা আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকেশ, ভোলাহাট উপজেলা শাখা নায়েবে আমীর ও সাবেক ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম, ভোলাহাট উপজেলা শাখা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগ এর সভাপতি মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জবাবদিহিতা মূলক ও সচ্ছ সুন্দর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category