স্টাফ রিপোর্টারঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে গোমস্তাপুরের রহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর স্টেশন বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মুহাইমিন ইসলাম।
তিনি বলেন, একটি কুচক্রী মহল অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মতো পরাজয়ের ভয়ে শাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে। I have a plan এই বক্তব্যের মাধ্যমে তারা যে কোন মূল্যে শাকসু নির্বাচন বানচাল করার তালবাহানা করছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোন চাঁদাবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শের রাজনীতি করতে হবে। তা-না হলে ছাত্র জনতা যে কোন মূল্যে ফ্যাসিস্টদের মতো বিতারিত করবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ।
বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী ও ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।