• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার। কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার সাথে কৃষি সচিব মহোদয়ের মতবিনিময় সভা। অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ২৪১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন নওশেরা সেক্টরে একটি পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। একই সময়ে আরও কয়েকটি ড্রোন দেখা গেছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সূত্রটি এনডিটিভিকে জানায়, রোববার সন্ধ্যায় জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন নওশেরা সেক্টরে একটি পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সময়ে আরও কয়েকটি ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো অস্ত্র বা মাদক ফেলে গেছে কি না, তা যাচাই করতে সেনাবাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। শনিবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের দিক থেকে আসা একটি ড্রোন সাম্বা সেক্টরে অস্ত্রের একটি চালান ফেলে যায়।

সেনাবাহিনী জানায়, ড্রোনগুলোকে লক্ষ্য করে মেশিনগান ব্যবহার করা হয়েছে।

গত বছর ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারত একাধিক পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছিল। এরপর ড্রোন দেখার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও আজ একদিনেই অন্তত পাঁচটি পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা তুলে ধরা হয়েছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category