• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে কক্ষ পরিদর্শকদের ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ২৮২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টাপাইনবাগঞ্জে অবস্থিত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই পরীক্ষাকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
কর্মশালায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। তিনি কক্ষ পরিদর্শকদের দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল বাশির, সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হেকিম, শিক্ষক হাবিবুর রহমান এবং মোসা. শুকুরিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে পরীক্ষাকেন্দ্রে সময়ানুবর্তিতা, নকল প্রতিরোধ, পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী কক্ষ পরিদর্শকরা তাঁদের বিভিন্ন জিজ্ঞাসা উত্থাপন করেন এবং সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, টাপাইনবাগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category