• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
ভোলাহাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। ৫৯ বিজিবি কর্তৃক সোনামসজিদ আইসিপি হতে ০১জন আসামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণ আটক ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার নিলুফা আকতার নিলা / ৩৩৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫: আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজকের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

এছাড়াও, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া আজকের সভায় উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category