• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার। কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার সাথে কৃষি সচিব মহোদয়ের মতবিনিময় সভা। অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

Reporter Name / ৭৩৫ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মো. শওকত আলীর পরিবারকে গরু উপহার দিয়ে মানবিক সহায়তা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।

গত রাত ১ টার দিকে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর গোয়াল ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডে চারটি গরু, দুইটি ছাগল, হাস মুরগী পুড়ে যায়। এ সময় পরিবারটি অসহায় হয়ে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দেখা যায়, আগুনে পুড়ে ৪টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন মাও. আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।

ড. মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান।

ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোস্তফা আলী বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগও ছিলনা । আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে গবাদিপশু গুলো বের করতে না পারায় পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category