• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ আগের পোশাকে ফিরতে চায় পুলিশ বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে খুলে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর ভোলাহাটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একুশের প্রভাতে আ’লীগের প্রকাশ্য পতাকা উত্তোলন সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

ইভটিজিংকে কেন্দ্র করে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় অবরুদ্ধ ছয় ঘন্টা

Reporter Name / ৭০০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংকে কেন্দ্র করে বহিরাগত ছেলেরা স্কুলের ভিতরে ঢুকে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর সামনে এক ছাত্রকে তুলে নেওয়া যাওয়ার হুমকেসহ অসৌজন্যমূলক আচরণ করাই ৬ঘন্টা অবরুদ্ধ স্কুল প্রাঙ্গন।

স্কুল ছাত্রীকে বিরক্তি করার জেরে একই স্কুলের ছাত্র সূর্য ও সীমান্তের মধ্যে কয়েক দিন ধরে বাকবিতন্ডা চলছিলো। আজ রবিবার(০২ নভেম্বর-২৫)সকাল ১১ টার সময় সীমান্ত বহিরাগত ৫ থেকে ৬ জন ছেলেকে নিয়ে স্কুলে প্রবেশ করে সূর্যের সাথে ধস্তাধস্তি করার একপর্যায়ে প্রধান শিক্ষক এর সামনে জোরপূর্বক তুলে নেওয়া যাওয়ার জন্য জবরদস্তি করে। এতে শিক্ষকরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপরেও চড়াও হয় সীমান্তরা। একপর্যায়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সীমান্তসহ তার সাথে আসা সবাইকে স্কুলের রুমে অবরুদ্ধ করে রাখেন প্রায় ৬ ঘন্টা। ঘটনা স্থল সম্পর্কে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মোবাইলে অবহিত করলে থানা পুলিশ, বিজিবি ও সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন ছুটে আসেন।

মোঃ তৌহিদুল ইসলাম মিঠন বলেন, হেডমাস্টারকে থ্রেট করছে যে আপনার ছাত্রকে তুলে নিয়ে চলে যাবো, বিষয়টি খুবই দুঃখ জনক।

পিয়ারুল ইসলাম বলেন, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মেয়েকে কেন্দ্র করে শিবগঞ্জের ছেলেপেলেরা মারামারি করতে এসেছে, এখানে অনেক লোকজন আছে।

বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে পরপর দুইবার ফোন দেওয়া হলে তিনি ব্যস্ততার কথা বলে এড়িয়ে জান।

দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেনকে ফোন দিলে তিনি বলেন, অসি মহোদয় এর সাথে কথা হয়েছে আশা করি দ্রুত বিষয়টি সমাধান হয়ে যাবে। মূলত এটা ইভটিজিংকে কেন্দ্র করে এমন পরিস্থিতি হয়েছে।
সন্ধ্যার পরে আবারও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিষয় জানতে যাওয়া হলে তিনি বলেন, আমরা গিয়ে উভয় পক্ষের কথা শুনি, বয়স আঠারো বছরের নীচে হওয়ার জন্য আমরা তাদের অঙ্গীকারনামা নিয়েছি যে, তারা কখনও এমন কাজ করবে না ও সবাই ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category