• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’ দেখিয়ে করা মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। নওগাঁ শহর থেকে ছিনতাই করার সময় ছিনতাইকারী গ্রেফতার ০৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা যানিয়েছেন মো.মামুনার রশিদ ভোলাহাটে পুকুরে ভয়াবহ বিপর্যয়: একসাথে ২৫ মণ মাছের মৃত্যু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বাড়িতে চুরি। অদ্য নওগাঁ জেলার পত্নীতলা সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ চাঁপাইনবাবগঞ্জে শিবিরের হাফেজে কোরআনদের সংবর্ধনা অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মন্ত্রণালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ২০৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ে এ অবস্থায় আছেন তিনি। সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
সরেজমিনে জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন।

পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ড মাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের কারণ ব্যাখ্যা করে একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, ‘সচিবালয়ে কর্মরত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা তা থেকে বঞ্চিত।’
আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category