• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অভিযানে ৯টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ আটক-১ ​। নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক পাঁচটি অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ একজন আসামি ও নিয়মিত অন্যান্য মামলার একজন আসামি গ্রেফতার। ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন।

পুলিশের মিথ্যা পরিচয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ধারণ করে সড়কে ছিনতাই করার অভিযোগে কুখ্যাত আন্ত জেলা দুষ্কৃতিকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার ।

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
গত ২৯-০৪-২৬ তারিখে মহাদেবপুর থানাধীন শ্যামপুর গ্রামে নওহাটা টু মহাদেবপুর গামি সড়কে খুব সকালবেলা এক দল দুষ্কৃতকারী পুলিশ পরিচয়ে, পুলিশের ভেস্ট পরিধান করে দিয়ে অটোরিকশাকে জোরপূর্বক থামিয়ে দেয়। যাত্রী ও অটোচালক সহ দুইজন কে ভয় ভীতি দেখিয়ে দুষ্কৃতকারী দের গাড়িতে উঠিয়ে নেয় এবং অটো টা ছিনতাই করে নিয়ে যায়। সেই সাথে যাত্রী এবং অটো চালককে চোখ বেঁধে গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর এর ফুলবাড়ী এলাকায় নিয়ে ছেড়ে দেয়। এই সংবাদ পাওয়ার পরপরই আসামি গ্রেফতারের পুলিশ সুপার, নওগাঁ জেলার তত্ত্বাবধানে গোয়েন্দা শাখা এবং মহাদেবপুর থানা পুলিশ এ সমন্বয়ে দুটি চৌকস দল গঠন করেন। একই সাথে মামলার গুরুত্ব বিবেচনা করে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় নাস্ত করা হয়।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা বিশেষ টীম তথ্য প্রযুক্তি ব্যাবহার করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে গাইবান্ধা, দিনাজপুর, রংপুর অভিযান পরিচালনা করে। সপ্তাহ ব্যাপী ধারাবাহিক অভিযানের পর ৯ মে/২০২৬ দুষ্কৃতকারীদের মুল হোতা আসামি শাওন @ স্বাধীন @ রহমান (২৯) পিতা আজাদুল সাং হলিদা বগা থানা সোনাতলা জেলা বগুড়া কে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা এলাকার এলাকার সাম্য ফিলিং স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

আসামি শাওন @ স্বাধীন @ রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আরো ৫/৬ জন আসামির নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। বাকী অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category