• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার। কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার সাথে কৃষি সচিব মহোদয়ের মতবিনিময় সভা। অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও’র মতবিনিময়

Reporter Name / ৫৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন মতবিনিময় করেন।

সম্প্রতি ভোলাহাট উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ শামীম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভোলাহাট উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সাথে ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ইউএনও অফিস কক্ষে সৌজন্য মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, মোঃ মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন উন্নয়নে যে কার্যক্রম চালিয়েছেন এর ধারাবাহিকতায় চালিয়ে যেতে চাই। এছাড়াও তিনি বৃহত্তর বিলভাতিয়া, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য, ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, অনলাইন এনটিভি ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন এর ভোলাহাট উপজেলা প্রতিনিধি শাহিন আলম, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক কায়সার আহমেদ, মোঃ রবিউল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category