• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিএনসি বগুড়া। বগুড়া জেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়। আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ।

পুলিশ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ডিসি, এসপি পরিচয়দানকারী বিশিষ্ট আঞ্চলিক প্রতারক মোট ০৪ টি মোবাইল ও ৩৮ টি সিম কার্ড সহ একজন গ্রেফতার।

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
ইং ২৫/০৫/২০২৬ তারিখ অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সরকারী উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষধের ব্যবসায়ীর কাছে মোবাইল ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে বলে যে, “আপনার ঔষধ সেবন করে একজন শিশু মারা গিয়েছে| ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা না দিলে আপনার নামে এখন মামলা হবে”| উক্ত ঔষধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নগদ নাম্বারে ২০,৩০০/-(বিশ হাজার তিন শত) টাকা প্রেরণ করে|

একই অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ইং ৩০/০৫/২০২৬ তারিখ নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে অপর একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন এবং মেসেজ দিয়ে বলে যে, “আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়”। অজ্ঞাতনামা ব্যক্তিকে ৪০,০০০/- টাকা দিতে হবে| টাকা না দিলে তার নামে মামলা হবে|

এই ধরনের প্রতারণার অভিযোগ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রাপ্তির পর তিনি জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের আইসিটি শাখা কে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), নওগাঁর একটি চৌকস টীমকে দ্রুত গ্রেফতার অভিযানে প্রেরণ করা হয়।

অভিযানিক টীম অভিযান পরিচালনা করিয়া প্রতারক মোঃ নাইম হোসেন(২৮), পিতা- বাবু, সাং- নামা পোওতা, থানা- আদমদিঘী, জেলা- বগুড়াকে, গতকাল রাতে সান্তাহার থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকালে তার নিকট হইতে প্রতারনার কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন ০৩ টি সিম কার্ড সহ বিভিন্ন কোম্পানির মোট ৩৮ টি সিম কার্ড জব্দ করা হয়|
প্রতারককে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় বিশেষ করে নিজেকে পুলিশ সুপার কখনো ওসি অথবা কখনো ডিসির পরিচয় দিয়ে অথবা কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দ্বারা প্রতারণার শিকার হয়েছে। সে বেশ কিছুদিন যাবৎ প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category