• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলাতে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক।

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান রনি / ২০৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ০৭:১০ ঘটিকা হতে ০৮:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ভোলাহাট থানাধীন ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসামিদের নিজ বাড়ি থেকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করেন।

​মোসা. তাজেনুর বেগম (৫৩), স্বামী- অজ্ঞাত, সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​মো. সাবিরুল ইসলাম (৩১) (তাজেনুর বেগমের ছেলে), সুরানপুর গ্রাম, ভোলাহাট।
​মোসা. ববিতা খাতুন (২৫), সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​অভিযানকালে তাদের যৌথ হেফাজত থেকে সর্বমোট ১ (এক) কেজি গাঁজা এবং ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সারাদেশে ও জেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category