• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
ভোলাহাট থেকে তিন বছর পর মরদেহ স্থানান্তর নব্য আবু জেহেলের আবির্ভাব আল্লাহর বিধানকে লংঘন ভোলাহাট জামবাড়িয়ায় ধসে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস শিবগঞ্জের দাইপুখুরিয়ায় শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার।

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
কিছুদিন পূর্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে তথ্য আসে যে চকপ্রান গ্রামের সুমন নামের একজন ইয়াবা ব্যাবসায়ী বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে নওগাঁ জেলার সুইপার কলোনি সহ বিভিন্ন স্থানে দিয়ে মাদক ব্যাবসা করে আসছে। ফলে উঠতি বয়সের ছেলে মেয়ে বিপদগামী হয়ে পড়ছে। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে সুমনকে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা কে কঠোর নির্দেশনা প্রদান করেন।

গোয়েন্দা নজরদারির সুত্র ধরে ২৬ মে মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে, আসামি সুমন (৩২) পিতা শামসুর রহমান সাং চকপ্রান এর দুই মাদক বহনকারী শাহ ফতে আলী বাস যোগে ঢাকা থেকে নওগাঁ আসচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশের বিশেষ দল নওগাঁ জেলার বাসস্ট্যান্ডে এলাকায় চেকপোস্ট অভিযান শুরু করে। শাহ ফতে আলী যাত্রীবাহী বাসটি কাউন্টারের সামনে এলে অভিযানিক টীম বাসে উঠা মাত্রই দুইজন ব্যাক্তি বাস থেকে দ্রুত নামতে চায়।

তাদের আচারন সন্দেহজনক হওয়ায় নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামি ১ শান্ত রবিদাস (২২) পিতা মৃত নরেশ রবিদাস সাং বাংগাবাড়িয়া মুন্সি পাড়া থানা ও জেলা নওগাঁ এর হেফাজতে থাকা একটা শপিং ব্যাগে রক্ষিত ছোট্ট সাউন্ড বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা তিন টা ছোট জিপার প্যাকেটে যথাক্রমে দুইশত+ দুইশত+ একশত মোট পাচশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।

এসময় আসামি শান্ত রবিদাসের বহনে সহোযোগী আসামি সাকিব হোসেন মিম (২৬) পিতা মোয়াজ্জেম হোসেন সাং চকমুক্তার থানা জেলা নওগাঁকে ও গ্রেফতার করা হয়। আসামি রবিদাস উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে যে ইয়াবা ট্যাবলেট গুলো আসামি সুমন আনতে পাঠায়ছিল। ইয়াবা ট্যাবলেট গুলো নেবার জন্য সুমন বাস স্ট্যান্ডের আশে পাশেই আছে ইয়াবা গুলো গ্রহন করার জন্য। পরে অভিযানিক টীম আসামী শান্ত রবিদাসের দেয়া মতে ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে নওগাঁ শহরের মাদকের অন্যতম ডিলার আসামি সুমন কে গ্রেফতার করে তার মোবাইল জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category