• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিএনসি বগুড়া। বগুড়া জেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়। আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ।

টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান: ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ জন।

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
টেকনাফে জাল টাকার নোট প্রস্তুত ও সরবরাহকারী একটি চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, বিভিন্ন সরঞ্জাম এবং একটি অটোরিকশাসহ ২ জনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

রবিবার (২৪ মে ২০২৬) টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ জাদিমুরা বাজার এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে জাল টাকার নোট তৈরি করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে লেদা ও দমদমিয়া এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করার পর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি একটি অটোরিকশাযোগে জাল নোট তৈরির কারখানায় আসা-যাওয়া করলে বিজিবি সদস্যরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়—

৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট

১টি ল্যাপটপ

১টি ডেস্কটপ কম্পিউটার

২টি কালার প্রিন্টার

জাল নোট তৈরির বিভিন্ন কাঁচামাল

জাল টাকা কাটার মেশিন

১টি অটোরিকশা

আটককৃতরা হলেন—
১। আজিজুর আহম্মদ, জাদিমুরা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
২। নাজমুল (২৭), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আভিযানিক দলের দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে জাল টাকার চক্রটির অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category