• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা জেলার বারহাট্টা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার। বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোকন গ্রেফতার। গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড উত্তোলন ও অর্থ আত্মসাৎঃ সিআইডির হাতে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিএনসি বগুড়া। বগুড়া জেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়। আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ।

ভূমি ব্যবস্থাপনা সহজ ও সুন্দর করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
তথ্যবিবরণী নম্বর: ২২৮
সিলেট, ০৫ জ্যৈষ্ঠ (১৯ মে):
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।
আজ (মঙ্গলবার) সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমিসেবা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে জনগণ এখন আগের মতো ভূমি-সংক্রান্ত সেবা পেতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন না। দালালচক্রের খপ্পরে পড়ার প্রয়োজনও নেই। ভূমি অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী। অনুষ্ঠানে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category