• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মারকা-ই-হক’ বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি জানায়,

Reporter Name / ২৮৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সে সময় আদিয়ালা কারাগার থেকে তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা ছিল স্পষ্ট— ‘সেনাবাহিনী আমার, দেশও আমার’।
পিটিআই দাবি করে, এক বছর আগে চার দিনের সংঘাতে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া’ দেখিয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বলে দলটি দাবি করে।

দলের মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশের সব প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সাহসী সদস্যদের অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সেই নির্ভীক যোদ্ধাদের স্যালুট জানাই, যাদের অসাধারণ পেশাদারিত্বের ফলে শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মাধ্যমে মোদির অহংকার ভেঙে যায় এবং দক্ষতার এমন এক ঐতিহাসিক নজির স্থাপিত হয়, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

এতে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনী ও পিএএফের সেই শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাই, যারা মাতৃভূমি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

বিবৃতিতে পিটিআই দাবি করে, কারাবন্দি অবস্থাতেও দলের প্রতিষ্ঠাতার দূরদর্শী নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এতে বলা হয়, ‘তিনিই সেই নেতা, যিনি আন্তর্জাতিক অঙ্গনে মোদির উগ্রবাদী মনোভাবকে তুলে ধরেছিলেন এবং তার শাসনামলে চীন থেকে অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ নিশ্চিত করেছিলেন। আজ এই যুদ্ধবিমানগুলো আমাদের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category