• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে পুকুরে ভয়াবহ বিপর্যয়: একসাথে ২৫ মণ মাছের মৃত্যু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বাড়িতে চুরি। অদ্য নওগাঁ জেলার পত্নীতলা সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ চাঁপাইনবাবগঞ্জে শিবিরের হাফেজে কোরআনদের সংবর্ধনা অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুরে মাদক বিরোধী অভিযানে ১কেজি গাজা সহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল ভোলাহাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ভোলাহাটে পুকুরে ভয়াবহ বিপর্যয়: একসাথে ২৫ মণ মাছের মৃত্যু

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর কুলবাড়িয়া দাঁড়া নামক পুকুরে কয়েকদিনের ব্যবধানে হঠাৎ ২৫ মণ মাছের মৃত্যু হয়েছে।

উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর কুলবাড়িয়া দাঁড়াটি জামবাড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতি লীজ গ্রহণ করে মাছ চাষ করছেন। সমিতির সভাপতি হলো জমির আলী ও কেয়ারটেকার হিসেবে দায়িত্বে আছেন শরিফুল ইসলাম।

কেয়ারটেকার শরিফুল ইসলাম বলেন, ৩-৪ দিন ধরে লক্ষ করছি পুকুরের মাছ প্রায় ১০ থেকে ১২ মণ করে মারা যাচ্ছে, কিছু মাছ উপরে ভেসে উঠছে আবার কিছু নিচে দেবে যাচ্ছে। আমরা মাছ চাষে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।

পুকুরের পাহারাদার ভাদু মন্ডল বলেন, পুকুরের সাথে পায়খানার ডাইরেক্ট লাইন থাকার কারণে মাছ মারা গেলো নাকি কেউ কিছু পুকুরে ফেলে দিলো তা জানিনা, তবে অনেক মাছ মারা গেছে।

৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো: মাইনুল ইসলাম বলেন, দাঁড়ার দু’পাশে বসবাসরত অনেকের ল্যাট্রিনের মল এর সরকারি পানির সাথে সংযুক্ত আছে এই জন্য মাছ মারা গেছে।

ভোলাহাট উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান বলেন, কয়েকটি কারণে মাছ মারা যেতে পারে- পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলে, কাঁদার পরিমাণ বেশি থাকলে। তবে পানি পরীক্ষা করলে সঠিক কারণ জানা যাবে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, মাছ মারা যাওয়ার বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category