• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ চাঁপাইনবাবগঞ্জে শিবিরের হাফেজে কোরআনদের সংবর্ধনা অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুরে মাদক বিরোধী অভিযানে ১কেজি গাজা সহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল ভোলাহাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। ৫৯ বিজিবি কর্তৃক সোনামসজিদ আইসিপি হতে ০১জন আসামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণ আটক ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:
​রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর এক চুরির ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। পরকীয়া প্রেমের টানে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা দাসপাড়া গ্রামের প্রবাসী মারুফ আলীর স্ত্রী জয়নব সিফা (২৩) এর সাথে তার প্রতিবেশী গাড়ির হেলপার মুরশেদ আলী আকাশের (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টার দিকে ভুক্তভোগী আব্দুল মতিন ও তার স্ত্রী তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে, জয়নব ও আকাশ পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে স্বর্ণের গহনা এবং নগদ টাকা লুট করে।

​ঘটনার পর আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ ১৫ মার্চ রাত ১:৪০ মিনিটে কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযানে গ্রেফতার করা হয়১. মোঃ মুরশেদ আলী আকাশ (২৫), পিতা- মোঃ মনিরুল ইসলাম।
২. মোসাঃ জয়নব সিফা (২৩), স্বামী- প্রবাসী মোঃ মারুফ আলী।
​আকাশের বাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি আংটি ও ১ জোড়া রুপার নূপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

​গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category