স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর শিবির অফিসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থকারী হাফেজে কোরআনদের জেলা শিবিরের(পূর্ব শাখার) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ ১৬ মার্চ(২০২৬) নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সদ্য কোরআনে হাফেজদের সম্মাননা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য ৬০ জন কোরআনে হাফেজদেরকে একটি করে রজনী গন্ধা ফুলের স্টিক, তাফিমুল কোরআন, সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মু. মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সভাপতি(পূর্ব শাখা) মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ আবু বকর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি মোঃ মুকতারুল ইসলাম।
সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, ছাত্রশিবিরের
জেলা সেক্রেটারি মোঃ নাইউব খান।
ড. মু: মিজানুর রহমান এমপি বলেন, এই কোরআনে হাফেজদের সম্মান পাওয়ার অধিকার ছিলো রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু মহতি কাজটি করছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যা সত্যি প্রশংসনীয়।