• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। প্রতারণা মূলকভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় মহাদেবপুর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার। কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার সাথে কৃষি সচিব মহোদয়ের মতবিনিময় সভা। অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে অভিযান ২টি পরিচালিত হয়। ১ম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ অভিযানে টহল দল মোঃ আলীম (৩২), পিতাঃ মোঃ খাইরুল ইসলাম, গ্রামঃ চকসিরামপুর, ডাকঘরঃ আড়গাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানটিতে চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামীসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category