• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’ দেখিয়ে করা মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। নওগাঁ শহর থেকে ছিনতাই করার সময় ছিনতাইকারী গ্রেফতার ০৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা যানিয়েছেন মো.মামুনার রশিদ ভোলাহাটে পুকুরে ভয়াবহ বিপর্যয়: একসাথে ২৫ মণ মাছের মৃত্যু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বাড়িতে চুরি। অদ্য নওগাঁ জেলার পত্নীতলা সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ চাঁপাইনবাবগঞ্জে শিবিরের হাফেজে কোরআনদের সংবর্ধনা অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ভোলাহাটে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৪০৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আম চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান বলেন, বাংলাদেশকে শোষণ, বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত করার যে প্রত্যাশা ছিল, তা এখনও পূরণ হয়নি। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরের রাজনীতিতে বিভাজন ও বৈষম্যের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, পাকিস্তানি শাসকেরা আমাদের সঙ্গে যে বৈষম্য করেছিল, স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে। আমরা আর এই অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই না।

ড. মিজানুর রহমান আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শহীদদের রক্ত সেদিনই সার্থক হবে, যেদিন সকল ধর্ম, দল ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে।

ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা শামসুজ্জামান আলকাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমান, বাইতুলমাল সম্পাদক কারী আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, যুব সভাপতি মো. আনোয়ারুল হক, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাউদ্দিন সোহাগ, সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category