• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline
রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল ভোলাহাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। ৫৯ বিজিবি কর্তৃক সোনামসজিদ আইসিপি হতে ০১জন আসামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণ আটক ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

বিজয় দিবস উপলক্ষে জামবাড়িয়া ইউনিয়নের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ৪৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

“খেলায় শক্তি খেলায় বল, মাদক ও মোবাইল ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে ৪ং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ ১৬ ডিসেম্বর(২০২৫) মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ৪নং জামবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে যারা ভালো ফুটবল খেলেন তাদেরকে দুটি দলে বিভক্ত করে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এই বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
সভাপতিত্ব করেন, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ শফিকুল ইসলাম।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভোলাহাট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু মিঞা।
প্রীতি ফুটবল ম্যাচে আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারে অবিবাহিত দল বিজয়ী হয়।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের এমন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য খেলায় উপস্থিত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন ধরনের প্রতিযোগিতা মূলক খেলার আয়োজন করার জন্য অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category