• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল ভোলাহাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। ৫৯ বিজিবি কর্তৃক সোনামসজিদ আইসিপি হতে ০১জন আসামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণ আটক ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ড্রাম ট্রাক চালক আটক। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা, ৯ মার্চ ২০২৬ খ্রি অদ্য ৭ মার্চ ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

আঁধারে ঢেকেছে ঢাকা

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ভরদুপুর বেলা। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। খাবারের সন্ধানে আসা পাখিরা সন্ধ্যা ঘনিয়েছে ভেবে তাদের নীড়ে ফিরে গেছে। রাস্তায় শাঁ শাঁ করে এগিয়ে চলেছে গাড়ির হেডলাইটগুলো। আবার কোথাও কোথাও থমকে আছে এসব গাড়ির দীর্ঘ সারি। সঙ্গে চলছে বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাসের বেগ। কিছুক্ষণের মধ্যে ঝুপ করে ঝড়ো বৃষ্টিও নেমে আসে। সবমিলে এ যেনো অন্যরকম আবহওয়া।

সোমবার দুপুর ১২টার দিকে এমন দৃশ্যই নেমে আসে রাজধানীতে। কালবৈশাখী ঝড় আর ঝড়ো বৃষ্টিতে ঘণ্টা খানেকের জন্য সব যেনো এলোমেলো করে দিয়ে যায়। মানুষের মনে আনন্দ-ভয়ের অন্যরকম অনুভূতি জোগায় ক্ষণিকের জন্য। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এখন রাত ১২টা’। ‘সবকিছু অন্ধাকার হয়ে আসছে।’ ‘এখন গভীর রাত।’ এরকম নানা পোস্ট দিয়েছেন। আবার অনেকে বজ্রপাত নিয়ে সচেতনও করছেন।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবণা রয়েছে।

এদিকে বজ্রপাতে রোববার দেশের নয় জেলায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে নিহত হয়েছেন পাঁচজন ও মাগুরায় চারজন। দুজন করে প্রাণ হারিয়েছেন নোয়াখালী ও নওগাঁয়। গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও সুনামগঞ্জে মারা গেছেন একজন করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category