• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে শিবিরের অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল

ভোলাহাট জামবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name / ৪১৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সাবেক সফল পরপর তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া দারুসুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শোকাবহ সারাদেশে গায়েবানা জানাজার অংশ হিসেবে স্থানীয় বিএনপির আয়োজনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
সারাদেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
উপস্থিত ছিলেন, সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা কায়সার রহমান কচিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামায়াতে ইসলামী আমীর- জামবাড়িয়া ইউনিয়ন শাখা হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
জানাজায় উপস্থিত স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বক্তব্য কালে বলেন, বাংলাদেশের একজন সর্বোচ্চ অভিভাবককে আমরা হারালাম যার শূন্যতা অপূরনীয়। বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তি নেত্রী ছিলেন। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দৃঢ় পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে আগলে রেখেছিলেন। সবচেয়ে বেশি ইসলামকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করেছেন।

ছোট জামবাড়িয়া দারুসসালাম জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ ওসমান গনি সালেহী গায়েবানা জানাজা পরিচালনা করেন। জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করে তিঁনার রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category