• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক পল্লী বিদ্যুত অবৈধ মিটার খুলে নেয়ায় প্রতিবেশীর হামলায় আহত ৩, লাইফ সাপোর্টে বৃদ্ধ গোমস্তাপুরে শিবিরের অদম্য জুলাই উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কোটি টাকা আত্মসাতের অ’ভিযোগ চাঁপাইনবাবগঞ্জের সুজনের বিরুদ্ধে। ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন ক্যান্সার আক্রান্ত বাবাকে ঘিরে পারিবারিক দ্বন্দ্বের নেপথ্যে কী? একমাত্র ছেলেকে দূরে রাখার অভিযোগে বাড়ছে প্রশ্ন

ভোলাহাটে ৪’শত বোতল স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সটাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ আগস্ট ২০২৬ দুপুর অনুমান ১৩:১৫ ঘটিকায় ভোলাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুল (৩০), পিতা: মৃত শরিফুল ইসলাম শরীফ এর বাড়ির ভিতর অবস্থিত অটো চার্জার গ্যারেজে তল্লাশি চালানো হয়। এসময় অটো রিক্সার চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ৪০০ বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা ।

এসময় অটো রিক্সার চালক তহুরুলকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে তার সহযোগী একই গ্রামের মোঃ রেজাউল (৪০), পিতা: সাইফুদ্দিন মাস্টার কেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সাথে মিলে মাদক কারবার পরিচালনা করে আসছিল।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, উক্ত ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category