স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ ওবাইদুল হক, অফিসার ইনচার্জ্, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/ মোঃ ফয়সাল হাসান, ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং- ২২/০৬/২০২৬ তারিখ রাত্রী ১৪:২০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত বাগচর, রামকৃষ্ণপুর গ্রামস্থ মমিন মোড় হতে দক্ষিণ দিকে অবস্থিত মো: ঝাটু (৬০), পিতা: মৃত সাজ্জাদ এর আম বাগানে অভিযান চালিয়ে ধৃত আসামী ০১। মো: শরীফুল ইসলাম বাবু (২৮), পিতা- মো: সাইদুর রহমান, মাতা- মোছা: রুমালী বেগম, সাং- চরবাগডাঙ্গা গড়াইপাড়া, ডাকঘর- চরবাগডাঙ্গা, ০৬ নং ওয়ার্ড, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর নিকট হতে ৩০০ (তিনশত) গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।