• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কোটি টাকা আত্মসাতের অ’ভিযোগ চাঁপাইনবাবগঞ্জের সুজনের বিরুদ্ধে। ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন ক্যান্সার আক্রান্ত বাবাকে ঘিরে পারিবারিক দ্বন্দ্বের নেপথ্যে কী? একমাত্র ছেলেকে দূরে রাখার অভিযোগে বাড়ছে প্রশ্ন ভোলাহাটে অসহায় নারীদের সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে হেরোইন উদ্ধার। ০১ (এক) জন আসামী গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ০২ (দু্ই) জন আসামী গ্রেফতার। অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার আরও ০৩ সদস্য। নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। পাবনা সদর থানা পুলিশের চলমান অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, সাধারণ ওয়ারেন্ট ভুক্ত এবং মাদক কারবারি সহ ১৬জন গ্রেফতার।

ভোলাহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৪

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভোলাহাট টু রহনপুর রোডে ৬৫টি পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কলেজ মোড়ের পাশে গতকাল ১৬.৩০ ঘটিকার সময় ভোলাহাট টু রহনপুর রোডে ৬৫ (পয়ষট্টি) টি পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট গাড়ী যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ সহ চারজনকে আটক করেন।
ঘটনা স্থল থেকে আটককৃতরা হলো ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসী তলা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শুভ (২৮) , শিবগঞ্জ উপজেলার নামো টিকোরী গ্রামের দুইজন- মৃত মানারুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিম (২৮) ও মোঃ ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (১৭), একই উপজেলার টিকরী বাজার এলাকার সোদরুল ইসলামের ছেলে মোঃ ছারোয়ার জাহান(২৯)।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, তিনজনের নামে আগের একাধিক মাদক মামলা আছে, ইয়াবাসহ আটকের ঘটনায় মামলা রুজু করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category