স্টাফ রিপোর্টার:
২৭/০৫/২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৪.০৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন মিরাপাড়া গরু বাজারে মোঃ সিরাজ মিয়া (৫৭) নামে এক চোর ক্রেতা সেজে বাজারের গরু ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান এর সাথে গরু বিক্রয়ের বিষয়ে আলাপ আলোচনা করাকালে উক্ত ব্যবসায়ীর ব্যাগে রাখা গরু বিক্রির ১৪টি বান্ডেলে ১১,২০,০০০/- (এগারো লক্ষ বিশ হাজার) টাকা ভর্তি ব্যাগটি কৌশলে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে খোজাখুজি করে না পেয়ে গরু বাজারে ডিউটিরত পুলিশ‘কে অবহিত করলে ডিউটিরত পুলিশসহ অভিযান পরিচালনা করে কদমতলি বাস স্ট্যান্ড থেকে ১১,২০,০০০/- (এগারো লক্ষ বিশ হাজার) টাকাসহ আসামী মোঃ সিরাজ মিয়া (৫৭), পিতা- ঈসমাইল মিয়া, মাতা- মৃত চাঁন বানু, সাং-কাকতইল, ই/পি-রশিদাবাদ, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ‘কে আটক করা হয়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরান(রহঃ) থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৫/২০২৬খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।