• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
এফএও প্রতিনিধি দলের ভোলাহাট সফর: আম খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি শিবগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ভ্যানগাড়ি থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই স্মরণে রহনপুরে পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান ভোলাহাট থানা ওসির চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে সদ্য নিয়োগ পাওয়া আলোচিত সেই এসপিকে মো. মিজানুর রহমান প্রত্যাহার

Reporter Name / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: রেজাউল করিম
পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন। এর আগে গত ৫ মে ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এতে মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে গত ৭ মে তিনি পঞ্চগড়ে যোগদান করেন। পরে ৮ মে (শুক্রবার) তিনি জরুরি কাজে ঢাকায় যান। তবে এখনও তিনি পঞ্চগড়ে ফিরে আসেননি।

এদিকে, মো. মিজানুর রহমান পঞ্চগড়ের এসপি হিসেবে পদায়ন হওয়ার পর গত শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট করেন। এতে তিনি লিখেন, আওয়ামী শাসনামলে পতিত সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে দিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দিনাজপুর জেলায় এসপি হিসেবে বদলির সুপারিশ করেও কোন ফল না পাওয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের প্রতি সদয় হয়েছে বিএনপি সরকার। তিনি আরও লেখেন, বিএনপি সরকার মিজানুর রহমানের স্বপ্ন পূরণ করেছে, তাকে এসপি পঞ্চগড় হিসেবে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category