• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আরেক বন্ধুর। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সাথে এমপির সাক্ষাৎ এমপি মুহাম্মদুল্লাহর লোকজন মুরগি জবাই করে রক্ত নিজের শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও নেট দুনিয়াই ভাইরাল ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে খুন করল দুলাভাই

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান রনি / ১৫৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শরিফা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছেন, শ্বশুরের সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই মো. অন্তর হত্যা করে ধানখেতে ফেলে দেন। এ ঘটনায় ঘাতক দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই তদন্তে নেমে পুলিশ ও উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ধানখেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফা খাতুন উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে শরিফা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওশি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে যে শ্বশুরের সম্পত্তির বড় অংশ পাওয়ার লালসায় শ্যালিকা শরিফাকে হত্যা করেছেন অন্তর। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটক অন্তরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category