• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে কৃষ্ণপুর রয়েল যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভোলাহাট জামবাড়িয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণার মিছিল শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি অধিদপ্তর। এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন। রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের নতুন রেকর্ড প্রধান উপদেষ্টা নির্বাচনের পর কী করবেন তা জানালেন উপ প্রেসসচিব জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

ভোলাহাট উপজেলা প্রশাসনের অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সহযোগিতায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের প্রচন্ড শীতের প্রকোপ নিবারনের জন্য কয়েক ধাপে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়।

আজ সোমবার ২৯ ডিসেম্বর(২০২৫) সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) মোঃ শামীম হোসেন ভোলাহাট উপজেলার বড়গাছি বাজারে ৪৪০টি কম্বল অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেন। আজ উপজেলায় সর্বোচ্চ ২৪° ও সর্বনিম্ন ৯° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
কম্বল নিতে আসা শীতার্ত মানুষগুলো কম্বল পেয়ে খুশি হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উপজেলার ৪নং জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, এমন জনকল্যাণমুখী কাজের জন্য আমার ইউনিয়ন এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সহকারী কমিশনার(ভূমি) মোঃ শামীম হোসেন বলেন, এখানে শীতের প্রকোপ অনেক তাই দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ডিসি মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা রাস্তাঘাটে প্রকৃত অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, এপর্যন্ত ভোলাহাট উপজেলায় ২ হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category