• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে কৃষ্ণপুর রয়েল যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভোলাহাট জামবাড়িয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণার মিছিল শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি অধিদপ্তর। এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন। রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের নতুন রেকর্ড প্রধান উপদেষ্টা নির্বাচনের পর কী করবেন তা জানালেন উপ প্রেসসচিব জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালানে অভিনব কৌশল ৫৯ বিজিবি কর্তৃক সীমান্তেই প্রতিহত, জব্দ ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে এ সকল অপতৎপরতা প্রতিরোধে ৫৯ বিজিবি সদা তৎপর থাকায় আভিযানিক সফলতা প্রদর্শিত হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রায়। ফলস্বরূপ গত ১৯ ডিসেম্বর গভীর রাত হতে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল পর্যন্ত এই ব্যাটালিয়নের সোনামসজিদ এবং তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ৩০ হতে ৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় CHOCO+ সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। এ সকল অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৩৮৫ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category