• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
ভোলাহাটে কৃষ্ণপুর রয়েল যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভোলাহাট জামবাড়িয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণার মিছিল শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি অধিদপ্তর। এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন। রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের নতুন রেকর্ড প্রধান উপদেষ্টা নির্বাচনের পর কী করবেন তা জানালেন উপ প্রেসসচিব জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াতের নির্বাচনী গণমিছিল

স্টাফ রিপোর্টার মো:মইন উদ্দিন জামান / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মু. মিজানুর রহমান এর বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টাই রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে মিলিত হয়। 

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মু. মিজানুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের আকাশচুম্বী দুর্নীতিকে মাটির সাথে না মিশানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ২৪ সালে আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ২০২৬ সালে আরেকটি আন্দোলন হবে নির্বাচনে মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আজকের গণমিছিল গণমানুষের উপস্থিতি প্রমাণ করে সামনের দিন হবে ইসলামের দিন, সামনের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আবুজার গিফারি বলেন, ড. মিজানুর রহমানের গনজুয়ার তৈরি হয়েছে। চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ড. মিজানুর রহমানের দরকার। আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে দেশে ইসলামিক রাষ্ট্র গঠন করার জন সবাই কে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানোনা হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি শামিম, সাবেক জেলা সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানা সেক্রেটারি মো. শহিদুল ইসলাম সোহেল, জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাউদ্দিন সোহাগ ও সেক্রেটারি মো. আব্দুল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category